Header Ads

FollowLike

মানবজাতির প্রতি কোরআনের অমূল্য উপদেশ

সুরা রাদ : তৃতীয় পর্ব

 

 

 

 

আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো
ইরশাদ হয়েছে, ‘(তাদের পরিণতিও শুভ) যারা আল্লাহ যে সম্পর্ক রক্ষা করতে বলেছেন তা রক্ষা করে এবং স্বীয় প্রতিপালককে ভয় করে এবং ভয় করে কঠোর হিসাবকে।’ (সুরা : রাদ, আয়াত : ২১)

আল্লাহর রাস্তায় ব্যয় করো
ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে, নামাজ কায়েম করে এবং আল্লাহ যে রিজিক দান করেছেন তা থেকে প্রকাশ্যে ও অপ্রকাশ্যে ব্যয় করে এবং যারা ভালোর মাধ্যমে মন্দকে দূর করে দেয় তাদের জন্য শুভ পরিণাম।’
(সুরা : রাদ, আয়াত : ২২)

আত্মীয়তার সম্পর্ক ছিন্ন কোরো না
ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে, আল্লাহ যে সম্পর্ক রক্ষা করতে বলেছেন তা ছিন্ন করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের জন্য অভিশাপ ও মন্দ পরিণতি।’ (সুরা : রাদ, আয়াত : ২৫)

জীবিকার নিয়ন্ত্রণ আল্লাহর হাতে
ইরশাদ হয়েছে, ‘আল্লাহ যার জন্য ইচ্ছা তার জীবনোপকরণ বাড়িয়ে দেন এবং সংকুচিত করেন। তারা পার্থিব জীবন নিয়ে উল্লসিত। অথচ পার্থিব জীবন পরকালের তুলনায় ক্ষণস্থায়ী ভোগ মাত্র।’
(সুরা : রাদ, আয়াত : ২৬)

আল্লাহর স্মরণ মুমিন হৃদয়কে প্রশান্ত করে
ইরশাদ হয়েছে, ‘যারা ঈমান আনে এবং যাদের হৃদয় আল্লাহর স্মরণে প্রশান্ত হয়; জেনে রাখো, আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্ত হয়।’ (সুরা : রাদ, আয়াত : ২৮)

 

No comments

Powered by Blogger.