Header Ads

FollowLike

জুনিয়ার অভিনেতার ধর্ষণে অন্তঃসত্ত্বা অভিনেত্রী





ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের খরব নতুন নয়। কিন্তু এবার সরাসরিই উঠলো ধর্ষণের অভিযোগ। জুনিয়ার এক অভিনেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী। ধর্ষণের অভিযোগ এনেছেন ‘কাহানী ঘর ঘর কী’, ‘দেশ মে নিকলা হোগা চাঁদসহ বহু জনপ্রিয় ধারাবাহিকের পরিচিত মুখ। যার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে ওই অভিনেতার বাড়ি হরিয়ানার যমুনা নগরে।














ভারতীয় গণমাধ্যম ‘টাইমস নাউ ডটকম’ সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাস থেকে ওই জুনিয়ার অভিনেতার সঙ্গে বন্ধুত্ব হয় জনপ্রিয় ওই টিভি অভিনেত্রীর। তার একসঙ্গে বেশকিছু ধারাবাহিকে কাজও করেন তিনি। এর মধ্যেই একদিন মাদকদ্রব্য খাইয়ে মুম্বাইয়েরই একটি হোটেলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়। ঘটনায় তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বলেও দাবি করেন অভিনেত্রী। এরপর তিনি ওই অভিনেতাকে বিয়ের প্রস্তাব দিলে তিনি তাকে বিয়ে করতে অস্বীকার করেন। গোটা ঘটনায় যুমুনা নগর থানার অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। তবে তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই খোঁজ মিলছে না অভিযুক্ত ওই অভিনেতার।





ভুক্তভোগী অভিনেত্রীর দাবি, ওই জুনিয়ার অভিনেতার কৃতকর্মের বিষয়ে অবগত অভিযুক্তের পরিবারও। তবে এক্ষেত্র সব জেনেও অভিযুক্ত জুনিয়ার অভিনেতা পরিবার তাদের বাড়ির ছেলের পাশেই দাঁড়িয়েছে।

No comments

Powered by Blogger.